বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে প্রতিযোগী দেশগুলো একে একে দল ঘোষণা করছে। পাকিস্তান ও ভারতের পর শুক্রবার (২২ আগস্ট) দল ঘোষণা করেছে বাংলাদেশ।বিসিবির ঘোষণা অনুযায়ী, ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নুরুল হাসান সোহান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান সাইফ হাসানকে আবারো স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। তবে মেহেদি হাসান মিরাজকে এবার এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন স্কোয়াড ঘোষণার মাধ্যমে বাংলাদেশ দল চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এবারের এশিয়া কাপের প্রতিযোগিতায় অংশ নিতে।দলে সবচেয়ে বড় চমক হিসেবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। নুরুল শেষবার খেলেছিলেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুই বছর পর সাইফ হাসানও দলে ফিরেছেন। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।বাদ পড়েছেন নাঈম শেখ। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তবে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া স্ট্যান্ডবাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।এশিয়া কাপের মোট ১৯টি ম্যাচ...