বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...
সিলেটের পর্যটন কেন্দ্র রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া হবে। স্বেচ্ছায় লুট হওয়া পাথর ফেরত দেয়ার সময় আর কোনোভাবেই বৃদ্ধি পাবে না। সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের ৭২ ঘণ্টার কৌশলী আল্টিমেটামের সুফল মিলতে শুরু করেছে। মাত্র দুই দিনে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে ফিরেছে সাড়ে ৪ লাখ ঘনফুট পাথর। এর মধ্যে রোববার (২৪ আগস্ট) ফিরেছে ২ লাখ এবং সোমবার (২৫ আগস্ট) ফিরেছে আরও আড়াই লাখ ঘনফুট পাথর। আজ মঙ্গলবার সন্ধ্যায় শেষ হচ্ছে জেলা প্রশাসনের দেয়া সময়সীমা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সময় আর বাড়বে না। এরপর কারো কাছে লুট হওয়া পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।জানা গেছে, আল্টিমেটামের পর আতঙ্কে পড়ে স্থানীয়রা নিজ খরচে ট্রাক ও নৌকায় করে পাথর ফেরত দিচ্ছেন। গত শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় সোমবার সন্ধ্যা পর্যন্ত দেড় থেকে দুই শতাধিক ব্যক্তি সাড়ে ৪ লাখ ঘনফুট পাথর ভোলাগঞ্জে জমা দিয়েছেন। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে লুট হওয়া সব সাদাপাথর ফেরত দিলে বিনা শর্তে দায়মুক্তি পাওয়া যাবে। তবে সময়সীমা শেষে কারো কাছে পাথর পা...