Skip to main content

Posts

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, সময় জানা গেল

  আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরাদুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা তিন দিনের ছুটি পাবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা। সূত্র মতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে; চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন বন্ধ থাকবে। এসময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্...

চাকরিজীবীরা পাচ্ছেন ৩ দিন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১২দিন, দুর্গাপূজার ছুটি শুরু কবে?

  ছুটি মানে গ্রামে ফেরা, পরিবারের সঙ্গে সময় কাটানো। বছরে যে দুই তিন বার ছুটি বাংলাদেশিদের জীবনে আসে, এর মধ্যে দুই ঈদের পরেই রয়েছে দুর্গাপূজা। বছর ঘুরে এবারও এসেছে সেই সুযোগ। তবে নতুন সুখবর হলো, গত বছরই ঈদের পাশপাশি পূজাতেও বাড়তি ছুটি ঘোষণা করেছিল ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার; যা এ বছর দ্বিতীয়বারের মতো ভোগ করতে যাচ্ছে সাধারণ মানুষ। সূত্রের তথ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে; চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও...

মধ্যরাতে যুবলীগের এক নেতা গ্রেফতার

  শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক ভোজসভার আয়োজন করা হয়। আর সেই ভোজসভায় অংশ নেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা। পরে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে ব্যাপক সমালোচনা হয়। এরপর গভীর রাতে উপজেলার নাওডোবার কালু বেপারী কান্দি গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন।জানা গেছে, প্রতি মাসেই এই ভোজের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভেতরে মাসিক ভোজের আয়োজন করেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম। এবারের ভোজ সভায় থানার পুলিশ সদস্য, অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আমন্ত্রিত ছিলেন। সভায় দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত হয়ে ভোজে অংশ নেন নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারী। এ সময় কেউ একজন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিন...

অবশেষে জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, জানা গেল ফল কখন

  অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। এতে প্রায় ৪০ ঘণ্টা সময় লাগল।  শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন। টানা তৃতীয়দিনে গড়িয়েছে এই ভোট গণনা। এ নিয়ে যখন অধৈর্য হয়ে উঠছে শিক্ষার্থীরা ঠিক তখনই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেছেন সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণার কথা। তবে এদিন সকাল ১০টার দিকে গণমাধ্যমকে নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী বলেন, আজ দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছেন। নির্বাচন কমিশনার আরও বলেন, ২১টির মধ্যে ১৫টি হলের ভোট গণনা ইতমধ্যে শেষ হয়েছে। বাকি ৬টি হলের ভোট গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে। এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) নির্বাচনের ভোটগণনা তৃতীয়দিনে গড়াল। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত ১৬ টি হল সংসদের ভোট গণনা শেষ করতে পেরেছে। বাকি ৫ টি হল সংসদের ভোট গণনা চলছে। একই সঙ্গে কেন্দ্রিয় ভোটও গণণা করা হচ্ছে। যদিও শুক্রবার রাতের মধ্যে জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের...

পুলিশের সাবেক ডিআইজি গ্রেপ্তার

  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে নাহিদুল ইসলামকে তদন্ত–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। এর আগে গত ২৮ জুলাই একেএম নাহিদুল ইসলামকে বাধ্যতামূলত অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তিনি অবসর সুবিধা পাবেন। এ কে এম নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাইয়ে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। তখন তিনি সিআইডির অত...

আ.লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না: ফাওজুল কবির

  আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন তা কেউ বলতে পারবে না। এমনই মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এমন কথা বলেন। উপদেষ্টা এ সময় বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, তাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, সেই নির্বাচনে কে জিতল কে হারল এটা তাদের দেখার বিষয় না, নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারও পক্ষ নিতে পারবে না।কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে যে দলেই জিতুক না কেন সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবে, নির্বাচনে ডিসি এসপি ও ওসিরা কারও পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ ২০১৮ সালে যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে, সেটা ছিল লায়লাতুল নির্বাচন।...

পাগলা মসজিদের টাকার চেয়েও কি কঠিন জাকসুর ভোট গণনা

  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনায় দেখা গেলো ধীরগতি। প্রায় ৪০ ঘণ্টার পর জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হলো আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)। এদিন দুপুর ২টা ২০ মিনিটের দিকে ২১টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী। নির্বাচনের ফলাফলে ধীরগতি ও স্বচ্ছতা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। গণনার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সময়ক্ষেপণ নিয়ে ছাত্রদের মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে তেমনি সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় থামছেই না।এই বিতর্কে এবার মুখ খুলেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিষেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন!’ তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই পোস্টটির নিচে মন্তব্য করে নিজেদের ক্ষোভ, হতাশা ও রসিকতা প্রকাশ করেন। একজন ব্যবহারকারী, আতিকুল হাসান মন্তব্য করেন, ‘নির্বাচন কমিশন আছে ঝামেলায়। কার মন রাখবে- বিএনপি নাকি জামায়াত।’রাকিব নামে আরেকজন লেখেন...