Skip to main content

Posts

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

এমন ভয়ংকর ব্যর্থতা জীবনেও দেখিনি, জাকসু নির্বাচন প্রসঙ্গে মাসুদ কামাল

  ৩৭ ঘণ্টা পেরিয়ে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। আজ শনিবারও ভোট গণনা চলছে। ফলে কখন এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে— এ বিষয়েও কোনো আভাস পাওয়া যাচ্ছে না। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের নিয়ে তুমুল সমালোচনা চলছে। ৩৭ ঘণ্টায়ও চূড়ান্ত ফল ঘোষণা না আসায় এটিকে জাবি প্রশাসনের ‘ভয়ংকর ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল। নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি। প্রশ্ন রেখে মাসুদ কামাল বলেন, “১১ হাজার ভোট গুনতে কি তিন দিন লাগে? জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাত্র ১৭৭ জন। আহামরি কোনো প্রার্থীও না যে অনেক প্রার্থী, অনেক ভোট, তাও না। তাহলে আপনারা পারলেন না কেন? না পারার মূল কারণ হলো— তাদের কোনো প্রস্তুতিই ছিল না। সবকিছু যান্ত্রিকভাবে আপনি গুনবেন কিন্তু তারও তো একটা সাপোর্টিভ থাকা লাগে। ‘প্ল্যান বি’ থাকা লাগে, যদি কোনো কারণে একটি বন্ধ হয়ে যায়, অন্যটি যেন কাজে লাগে। আপনাদের কি অলটারনেটিভ প্ল্যান ছিল? কোনো প্ল্যান ছিল...

স্ত্রীকে হত্যার পর টয়লেটে লুকিয়ে থাকেন জহির, অতঃপর…

  জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারলো অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী জহির উদ্দিনকে (৫২) আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, জহির ও রোকেয়ার দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এমন পরিস্থিতিতে গত রাতে জহির তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ গিয়ে জহিরকে আটক করে। তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

এইমাত্র পাওয়া: নাহিদুল ইসলাম গ্রেপ্তার

  পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানানো হয়। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে, গত ২৮ জুলাই ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। বিস্তারিত আসছে… আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নেবেন কবে, যা জানা গেল

  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) অথবা সোমবার (১৫ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণ করতে পারেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টি পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর মধ্যে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান। বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে জয়ী হয়েছেন বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী। প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য চিঠি পাঠানো হয়েছে। রোববার বা সোমবার উপাচার্যের সভাপতিত্বে পরিচিতি সভার মাধ্যমে নতুন ডাকসুর কার্যক্রম শুরু হবে। শপথ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, আইনে শপথ গ্রহণের বিষয়টি সরাসরি উল্লেখ নেই। তবে রেওয়াজ রয়েছে। সেটি যাচাই করে উপাচার্য ও নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধ...

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল ইসলাম

  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছে স্বতন্ত্র প্যানেল সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছে ছাত্রশিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকের সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এদিকে এজিএস পদে দুজন বিজয় হয়েছেন। তারা হলেন- ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। অন্য পদগুলোতে যারা জয় লাভ করেছেন তারা হলেন- পরিবহন ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানভীর রহমান, খাদ্যনিরাপত্তা সম্পাদক হুসনি মোবারক, সহ সমাজসেবা সম্পাদক তৌহিদ হাসান, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক (পুরুষ) মাহাদী হাসান, সহ সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা, সহ ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আকতার, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ, সাহ...

জাকসুর ২৫ পদের ২০টিতে ছাত্রশিবিরের জয়

  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়েছে। বাকি ৫টির দুটিতে স্বতন্ত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিনেট ভবনে জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। জানা গেছে, স্বতন্ত্র প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন আব্দুর রশিদ জিতুর নাম। ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ৩৯৩০ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। এ ছাড়াও ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে এজিএস (পুরুষ) হিসেবে ২৩৫৮ ভোট পেয়ে ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) ৩৪০২ ভোট পেয়ে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তথ্যমতে, বিশ্ববিদ্যালয়টিতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মোট পদ ২৫টি। সম্পাদকীয় পদ ১৮টির মধ্যে ১৫টিতে এবং কার্যকরী ৬ পদের ৫টিসহ মোট ২০টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষা ...

হঠাৎ করে সাবেক ভিপি নুরের ফেসবুক পোস্ট, অতঃপর…

  জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে এ বার্তা দেন নুর। সম্প্রতি একটি গণমাধ্যমে নুর ও তার দলের প্রসঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।ডাকসু নির্বাচনে শিবির ও ছাত্রদলের লড়াইয়ে পাত্তাই পায়নি নুরের দল থেকে দেওয়া প্যানেল। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন মাত্র ১৩৬ ভোট। সেই প্রসঙ্গে হাবিবুর রহমান হাবিবকে কথা বলতে দেখা যায়। নুরের শেয়ার করা ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায়, ‘যে ছেলে আমরণ অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, একবার চিন্তা করুন তো যে ছেলের কারণে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি, সেই ছেলেকে এত বড় অসম্মানিত করব? ছাত্রদলের ভিতরে হাজার দোষ আছে আপনি ভোট দিলেন না, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যারা আন্দোলনে ছিল, যারা ভোটটা নিয়ে আসলো ফ্যাসিস্টের পতন ঘটিয়ে, যে ছেলেটা আমরণ অনশন করলো, তাকে কেন আপনারা অবহেলা করলেন? এই ...