Skip to main content

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

মব’ সৃষ্টি করে সময় টিভির দুই সাংবাদিককে মারধর বিএনপি নেতার, প্রাণনাশের হুমকি

 




ভোলার দৌলতখান পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাসেল ‘মব’ সৃষ্টি করে সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথকে মারধর করেছেন। সংবাদ সংগ্রহের সময় এ হামলার শিকার হন দুই সংবাদকর্মী। এ ঘটনায় দৌলতখান

হামলার নেতৃত্বদানকারী কাজী রাসেল বর্তমানে নিজেকে ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দেন। তবে, ভবানীপুর ইউনিয়ন বিএনপির কমিটি এখনও অনুমোদন দেয়া হয়নি বলে দাবি করেন দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু।


থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজির বাড়িতে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথসময় উপস্থিত স্থানীয় বিএনপি নেতা কাজী রাসেল, নিজাম কাজী, কাজী রাকিব ও রিয়াজসহ কয়েকজন তাদের বাড়িতে সাংবাদিক প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্যামেরা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে সামনের পাকা রাস্তায় নিয়ে যান। সেখানে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখেন। মোবাইল ফোনে লোকজন জড়ো করেন।এসময় সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাম্যান উৎপলকে উদ্দেশ্য করে তারা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এমনকি ধাক্কা দিয়ে বাড়ির বাইরে এনে রাস্তার ওপর ফেলে দেন।


ভুক্তভোগী সাংবাদিক নাসির লিটন আরও অভিযোগ করেন, রাসেল ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শনের পাশাপাশি তাদের মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল কাজী প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। ঘটনার সময় ক্যামেরাম্যান উৎপল দেবনাথের হাতে থাকা ক্যানন ক্যামেরা (মডেল নং AG-AC9OEN) কেড়ে নিয়ে ক্যামেরা ভেঙে ফেলে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিন লিটন থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেছেন।


তিনি বলেন, ‘সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে হামলা ও হুমকির শিকার হয়েছি। আমরা আমাদের নিরাপত্তা চাই এবং ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’


তিনি আরও বলেন, ‘মব সৃষ্টি করে আমাদের ঘিরে ফেলে তারা। সেখানে যদি আমরা কোনো কথা বলতাম, তাহলে আমাদের আজ মেরেই ফেলতো বিএনপি নেতা কাজী রাসেল ও তার লোকজন।’বিষয়ে দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। সাংবাদিকদের মারধরের ঘটনাটি দুঃখজনক। আমরা এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা সাংগঠনিক ব্যবস্থা নেব।’


দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি ফারুক মাস্টার বলেন, ‘ঘটনাটা শুনেছি। আমরা তদন্ত করে নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’


এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনা জানতে পেরেছি। লিখিত অভিযোগ (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

এইমাএ পাওয়া: আবারও সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

  বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু। এই বায়ুর প্রভাবে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলে টানা ১০ দিন ভারী বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ আবাহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য। এদিন দেশের চার সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে অস্থায়ী ঝড়। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলো। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হলো।ছাড়া, অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২২ আ...

প্রকাশ্যে গুলি করা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘটনাটি র‍্যাবের নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয়। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টার দিকে র...

বিয়ের দুইদিন বাকি- মালয়েশিয়া প্রবাসী নূর মোহাম্মদের বাড়িতে আনন্দ, উৎসব আর সাজ সাজ রব। দেশে পা রেখেই কল দেন প্রাণপ্রিয় মাকে; কথা হয় দীর্ঘক্ষণ। একদিকে অনেকদিন পর পরিবারের লোকজনের মুখ দেখার আনন্দ; অন্যদিকে মনে বাজছিল বিয়ের সানাই। কিন্তু, মুহূর্তের মধ্যেই সব আনন্দ ভাসিয়ে নিয়ে গেল বানের পানি। নূর মোহাম্মদ মালয়েশিয়া থেকে এসেছিলেন বিয়ে করতে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় এই প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয়ে নিজের মাসহ পরিবারের ২৪ সদস্যকে হারান তিনি। বিয়ে জন্য এসে পরিবারের ২৪ জনের জানাজা পড়তে হলো তাকে।

  হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের বিভাগের কাদির নগর গ্রামে। বার্তাসংস্থা রয়টার্সকে নূর মোহাম্মদ বলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব না, মা কতটা খুশি ছিল।  কাদির নগর গ্রামে নিজের পরিবারের ৩৬ রুমের বাড়িটির ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদতে কাঁদতে নূর মোহাম্মদ বলেন, সবকিছু শেষ হয়ে গেছে। বাড়ির কোনো কিছু অবশিষ্ট নেই। শুধু বড় বড় পাথর আর ধ্বংসস্তূপ পড়ে আছে। বন্যার পানিতে সব ভেসে এসেছে। বন্যার সঙ্গে আসা পাথরগুলো সামনে যা ছিল তার সব ধসিয়ে দিয়েছে। বাদ যায়নি বাড়িঘর, দোকান, মার্কেট কিছুই। আমার বাড়ি, মা, বোন, ভাই, আমার চাচা, আমার দাদা এবং আর সব শিশুদের নিয়ে গেছে এই বন্যা। নূর মোহাম্মদ গত ১৫ আগস্ট মালয়েশিয়া থেকে পাকিস্তানে ফেরেন। ওইদিনই ইসলামাবাদ বিমানবন্দর থেকে বাড়িতে আসার কথা ছিল তার। তখন বাড়িতে পুরোদমে তার বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু বিয়ের বদলে পরিবারের ২৪ জনের জানাজায় উপস্থিত হতে হয়েছে তাকে। মা, বোন, ভাই, চাচা, দাদা তার বাড়িতেই থাকতো। আর বিয়ে উপলক্ষে অন্য আত্মীয়রাও উপস্থিত হয়েছিলেন। তারাও ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছেন। তবে, তাকে বিমানবন্দর থেকে আনতে য...