Skip to main content

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

১৩ বছরের বালকের সন্তানের মা হয়েছেন শিক্ষিকা

 





ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে একজন শিক্ষিকা ১৩ বছর বয়সী এক বালকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। সেই সম্পর্কের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে একটি সন্তান প্রসব করেন। এখন ডিএনএ পরীক্ষায় প্রমাণ মিলেছে সেই সন্তানের পিতা ১৩ বছরের ওই বালক। এ ঘটনা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির। অনলাইন ডেইলি মেইল এই তথ্য নিশ্চিত করে বলেছে, শিক্ষিকার নাম লরা ক্যারন (২৫)। বুধবার সকালে নিউ জার্সির কেপ মে আদালতে যৌন নির্যাতনের মামলার শুনানিতে হাজির হন তিনি।


সাদা পোশাকে গম্ভীর ভঙ্গিতে হাজির হওয়া মিডল টাউনশিপ এলিমেন্টারি স্কুলের এই পঞ্চম শ্রেণির শিক্ষিকাকে আতঙ্কিত দেখাচ্ছিল। তার আইনজীবী জন ডব্লিউ টুমেলটি বিচারকের কাছে আরও সময় চান। মামলার অগ্রগতি চলাকালীন ক্যারনকে তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০১৯ সালে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, ডিএনএ টেস্টে দেখা গেছে, ওই ছেলেই সন্তানের পিতা। ফলে, এখন মামলার সমঝোতা নিয়ে আলোচনা শুরু হতে পারে। প্রসিকিউশন পক্ষ আগে ক্যারনকে দোষ স্বীকারের বিনিময়ে ১০ বছরের কারাদণ্ডের প্রস্তাব দেয়। অভিযোগ প্রমাণিত হলে ক্যারনের কমপক্ষে ১০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। শুনানির পর তিনি দ্রুত আদালত থেকে বেরিয়ে পড়েন এবং একজন আলোকচিত্রী থেকে মুখ আড়াল করতে কালো জ্যাকেট ব্যবহার করেন। কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান। ক্যারনের সঙ্গে ছিলেন তার ভাই ও বাবা।সাংবাদিকরা গাড়ির কাছে এলে তার পিতা চিৎকার করে বলেন, আমার গাড়ি থেকে দূরে থাকো! কিছুক্ষণ পর তারা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যান। এর আগে এ বছর, যে ছেলেটির বয়স তখন ১৩ ছিল (এবং ক্যারনের বয়স ছিল ২৮), তখন সে ডেইলি মেইল’কে দেয়া সাক্ষাৎকারে দাবি করে, আসলে সেও ক্যারনের প্রতি আগ্রহ দেখিয়েছিল প্রথমে। এখন ২০ বছর বয়সী কলেজ শিক্ষার্থী সে। দাবি করেছে, সে কোনো ভিকটিম নয়; বরং এখনো ক্যারনকে ভালোবাসে এবং একসময় তার সঙ্গে সংসার করতে চায়। সে বলে, ওরা সব অভিযোগ তুলে নিক। আমি কখনো গ্রুমড হইনি, রেপড হইনি, বা ম্যানিপুলেটেড হইনি। তিনিই কোনো কিছু শুরু করেননি। সবকিছু আমি শুরু করেছি। তবে প্রসিকিউশন বলছে, তখন ছেলেটির বয়স ছিল ১৩, অথচ নিউ জার্সিতে যৌনতায় লিপ্ত হওয়ার সম্মতির বয়স ১৬ বছর। ফলে বিষয়টি আইনের চোখে শিশু যৌন নির্যাতন। ক্যারনের সঙ্গে ছেলেটির পরিচয় হয় যখন তিনি তার বড় বোনকে পড়াতেন। ছেলেটির পরিবার ক্যারনের ওপর এতটাই আস্থা রাখতো যে, তাকে নিজেদের বাড়িতে রাত কাটাতে দিতো। কিন্তু পরবর্তীতে ক্যারন গর্ভবতী হন এবং ২০১৯ সালে সন্তানের জন্ম দেন।২০২৪ সালের ডিসেম্বরে ছেলেটির পিতা একটি ছবিতে শিশুটিকে দেখে হতবাক হন। কারণ শিশুটির চেহারা তার ছেলের সঙ্গে বেশ মিল। তখনই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং জানুয়ারি মাসে ক্যারনকে গ্রেপ্তার করা হয়। এখন প্রতিভাবান এক তরুণ ক্রীড়াবিদ হয়ে ওঠা ছেলেটি নিজের পিতার প্রতি ক্ষুব্ধ। সে বলছে, সবকিছুর শুরু হয়েছিল ফেসবুকে আমার পিতার এক পোস্ট দিয়ে। আমি চাইনি তাকে (ক্যারনকে) এভাবে হেয় করা হোক। সে আরও বলেছে, মানুষ জানে না তিনি আমার পরিবারের জন্য কী করেছেন। আমি তাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি। তিনি সবসময় আমাদের পাশে ছিলেন। ক্যারনের পরবর্তী আদালতের হাজিরা আগামী মাসে নির্ধারিত হয়েছে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

এইমাএ পাওয়া: আবারও সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

  বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু। এই বায়ুর প্রভাবে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলে টানা ১০ দিন ভারী বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ আবাহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য। এদিন দেশের চার সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে অস্থায়ী ঝড়। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলো। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হলো।ছাড়া, অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২২ আ...

প্রকাশ্যে গুলি করা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘটনাটি র‍্যাবের নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয়। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টার দিকে র...

বিয়ের দুইদিন বাকি- মালয়েশিয়া প্রবাসী নূর মোহাম্মদের বাড়িতে আনন্দ, উৎসব আর সাজ সাজ রব। দেশে পা রেখেই কল দেন প্রাণপ্রিয় মাকে; কথা হয় দীর্ঘক্ষণ। একদিকে অনেকদিন পর পরিবারের লোকজনের মুখ দেখার আনন্দ; অন্যদিকে মনে বাজছিল বিয়ের সানাই। কিন্তু, মুহূর্তের মধ্যেই সব আনন্দ ভাসিয়ে নিয়ে গেল বানের পানি। নূর মোহাম্মদ মালয়েশিয়া থেকে এসেছিলেন বিয়ে করতে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় এই প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয়ে নিজের মাসহ পরিবারের ২৪ সদস্যকে হারান তিনি। বিয়ে জন্য এসে পরিবারের ২৪ জনের জানাজা পড়তে হলো তাকে।

  হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের বিভাগের কাদির নগর গ্রামে। বার্তাসংস্থা রয়টার্সকে নূর মোহাম্মদ বলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব না, মা কতটা খুশি ছিল।  কাদির নগর গ্রামে নিজের পরিবারের ৩৬ রুমের বাড়িটির ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদতে কাঁদতে নূর মোহাম্মদ বলেন, সবকিছু শেষ হয়ে গেছে। বাড়ির কোনো কিছু অবশিষ্ট নেই। শুধু বড় বড় পাথর আর ধ্বংসস্তূপ পড়ে আছে। বন্যার পানিতে সব ভেসে এসেছে। বন্যার সঙ্গে আসা পাথরগুলো সামনে যা ছিল তার সব ধসিয়ে দিয়েছে। বাদ যায়নি বাড়িঘর, দোকান, মার্কেট কিছুই। আমার বাড়ি, মা, বোন, ভাই, আমার চাচা, আমার দাদা এবং আর সব শিশুদের নিয়ে গেছে এই বন্যা। নূর মোহাম্মদ গত ১৫ আগস্ট মালয়েশিয়া থেকে পাকিস্তানে ফেরেন। ওইদিনই ইসলামাবাদ বিমানবন্দর থেকে বাড়িতে আসার কথা ছিল তার। তখন বাড়িতে পুরোদমে তার বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু বিয়ের বদলে পরিবারের ২৪ জনের জানাজায় উপস্থিত হতে হয়েছে তাকে। মা, বোন, ভাই, চাচা, দাদা তার বাড়িতেই থাকতো। আর বিয়ে উপলক্ষে অন্য আত্মীয়রাও উপস্থিত হয়েছিলেন। তারাও ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছেন। তবে, তাকে বিমানবন্দর থেকে আনতে য...