Skip to main content

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

পুলিশি বাধায় ‘জাতীয় সংখ্যালঘু সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হতে পারেনি। তবে পুলিশ বলছে, অনুমতি ছিল না। সে কারণে কর্মসূচি করতে দেওয়া হয়নি। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’র উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘পাহাড় থেকে সমতল, অস্তিত্ব রক্ষায় অটল’। সংগঠন সূত্রে জানা গেছে, এই সম্মেলনে ১৯৭২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে প্রামাণ্যচিত্র দেখানোর কথা ছিল। পরে দুপুরে আয়োজকদের পক্ষ থেকে ‘অনিবার্য কারণে’ সম্মেলন স্থগিত করে জানানো হয়, পরবর্তীতে যথাসময়ে এই সংখ্যালঘু সম্মেলন অনুষ্ঠিত হবে

 





এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তন থেকে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ফেসবুক পেজে লাইভ করে শেষ মুহূর্তের প্রস্তুতির কথা জানানো হয়েছিল।


সরেজমিনে দেখা যায়, জাতীয় সংখ্যালঘু সম্মেলন ঘিরে শুক্রবার সকাল থেকেই তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হান্নানের নেতৃত্বে পুলিশের সদস্যরা কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে অবস্থান নেয়। পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টার দিকে সংখ্যালঘু অধিকার আন্দোলনের আহ্বায়ক সুস্মিতা করের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সেখানে আসেন। তবে কর্মসূচির পুলিশি অনুমতি না থাকার কথা বলে পুলিশ তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। এ সময় ইনস্টিটিউশনে প্রবেশের ফটকের সামনের ফুটপাটে দাঁড়িয়ে অনুষ্ঠানের অনুমতির জন্য আয়োজকদের পক্ষ থেকে পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলার চেষ্টা করা হএকপর্যায়ে ফুটপাতে ব্যানার টাঙিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতারা। তবে পুলিশ সেখানেও নিষেধ করে। এরপর দুপুর ১২টার দিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন সেখানে আসেন। তিনি সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন এবং কর্মসূচির জন্য পুলিশের অনুমতি না থাকার কথা জানান। এ সময় আয়োজকদের পরবর্তীতে কর্মসূচির জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নতুন করে আবেদন করার জন্য বলেন ওসি।


পরে উপস্থিত পুলিশের সঙ্গে সমঝোতার একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে কিছুটা সরে পার্শ্ববর্তী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে ব্যানার টাঙিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুস্মিতা কর।য়।এর আগে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’র উদ্যোগে এই সংখ্যালঘু সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ার কথা জানানো হলেও ব্যানারে আয়োজক হিসেবে ‘৮% জনগোষ্ঠীর সম্মিলিত কন্ঠস্বর’ লেখা ছিল।


সুম্মিতা কর বলেন, ‘অনিবার্য কারণবশত এই জাতীয় সংখ্যালঘু সম্মেলন স্থগিত করতে হয়েছে। পরে সম্মেলনের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। এভাবে কর্মসূচি থামানো যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’


তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘উদ্যোক্তারা যথাসময়ে ও যথাস্থানে অনুমতির আবেদন জমা এবং অনুমোদন নিতে পারেনি। এ কারণে এখানে কর্মসূচি করতে দেওয়া গেল না।’


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রকাশ্যে গুলি করা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘটনাটি র‍্যাবের নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয়। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টার দিকে র...

বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি বিস্তারিত কমেন্টে....

  গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে প্রায় ৫০টির বেশি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে। এর মধ্য বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুর ফোনও চুরি গেছে। এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত ৫০ জন সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেজানা গেছে, তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে শহরে ছিল মানুষের ঢল, উত্তেজনা আর দীর্ঘ প্রতীক্ষা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ দুপুরের পর থেকে শহরে আসতে থাকেন। সন্ধ্যার আগেই শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠে ঢুকতে না পেরে হাজারো মানুষ শহরের সাতমাথা ছাড়াও বিভিন্ন সড়কে অবস্থান নেন তারেক রহমানকে একনজর দেখা জন্য এবং তার বক্তব্য শোনার জন্য। তবে এই বিপুল জনসমাগমের ভিড়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। খোয়া যায় অর্ধশতাধিক মোবাইল ফোন। মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় বগুড়া সদর থানায় শুক্রবার (৩০ জানুয়ারি) পর্যন্ত ৫০টি জিডি হয়েছে। জনসভায় অংশ নিতে আসা অনেকেই অভিযোগ করেন, ভিড়ের মধ্যে অচেনা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আ...

যে কারণে প্রর্থী হচ্ছেননা ফয়জুল করিম

  বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনে প্রার্থী দিয়ে মাঠে থাকলেও দলটির আমিরের নির্বাচন না করা একটি কৌশলগত সিদ্ধান্ত। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির প্রচার ও দাওয়াহ বিভাগ জানায়, শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ ও ৬, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল খুলনা-৩, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ খুলনা-৪, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর-৫, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সীগঞ্জ-১, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩, সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বরিশাল-৪ এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা-৯ এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। Countdown Timer