Skip to main content

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

আমি কেন জামায়াত-শিবির পছন্দ করি না

 




আমাকে যারা চেনেন, ভালো করেই জানেন, আমি জামায়াত-শিবিরের রাজনীতি পছন্দ করি না। এ নিয়ে আমি কখনও রাখঢাক-গোপন করিনি। আমার এই বোধোদয় ঘটেছে খুবই অল্প বয়সে, যখন দিন-দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জনের শুরু।


ক্লাস নাইনে পড়ি তখন। প্রচুর গান শুনি, আর শুনতে শুনতেই ইচ্ছে জাগল গান-বাজনা করব। সেই সময় প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় কমপক্ষে একটি করে ব্যান্ড ছিল, আমাদের পাড়ায় ছিল সুপারহিট নোভা ব্যান্ড।


মহল্লার এক বাল্যবন্ধুর সঙ্গে দিনমান আড্ডা দিই পাড়ার রকে বসে, আমরা সেটাকে ‘ম্যার’ বলতাম। আমাদের সামনে দিয়ে জগন্নাথ কলেজের এক ছাত্র সাইকেল চালিয়ে প্রতিদিন কাজী বাড়ির মসজিদের পাশে মেসে যেতেন। একদিন সেই ছাত্রটি আমাদের সঙ্গে ভাব করার চেষ্টা করলেন, কী করি, কোথায় পড়ি, এসব। এরপর থেকে প্রায় প্রতিদিনই সেই লোক সাইকেল থামিয়ে আমাদের সঙ্গে কয়েক মিনিট কথা বলতেন। খুবই ভদ্র আর সজ্জন ব্যক্তি, এবং ক্লিন শেভড।আলাপ থেকে সেই লোক জানতে পারলেন আমি বই পড়ি। একদিন তার মেসে নিয়ে গিয়ে নসীম হিজাজীর শেষ প্রান্তর শিরোনামের বই ধরিয়ে দিলেন। ততদিনে আমি সুনীল-মানিক-শরৎ-হুমায়ুন-ছফা-ডয়েল আর ক্রিস্টিসহ অনেকের নাম জানলেও এই লেখকের নাম জানতাম না। বই খুলে জানতে পারলাম লেখক পাকিস্তানি। তখন হাতের কাছে ঠোঙা পেলেও পড়ি। যতদূর মনে আছে, ক্রুসেডের কাহিনি ছিল বইটাতে। মাত্র দুদিনে বইটা পড়ে জমা দিয়ে দিলে সেই লোক মুগ্ধ হয়ে হিজাজীর আরেকটা বই ধরিয়ে দিলেন।তখন রোজা চলছে। একদিন ইফতারের দাওয়াত দিলেন সেই লোক, আমি আর আমার বন্ধু গেলাম তার মেসে, সেখানে আরো দশ-বারোজন মেহমানও ছিলেন। ইফতার শেষে আবারও শুরু হলো ‘আলাপ’। আলাপ মানে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের গুণগান। সংক্ষেপে বলতে গেলে, ক্রুসেডের বীর সালাদিনের যোগ্য উত্তরসূরী এই দেশে আছে! এবার আরেকটু খুল্লাম-খুল্লা। আমরা দুই ছোট্ট প্রাণ শুনে গেলাম তাদের কথা—গণতন্ত্র হলো কাফেরদের তন্ত্র! মুক্তিযুদ্ধ ছিল মারাত্মক ভুল! ভারত ষড়যন্ত্র করে পাকিস্তান ভেঙে মুসলমানদের দুর্বল করে ফেলেছে! পাকিস্তান মিলিটারি যা করেছে ইসলাম রক্ষার জন্যই করেছে! ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যা আসলে ‘র’ এবং আওয়ামী লীগ করেছে! শহীদ মিনারে ফুল দেওয়াটা শিরক! রবীন্দ্রনাথ মুসলমানবিদ্বেষী ছিলেন। কোনো মুসলমানের উচিত না তার গান শোনা।

‘অন্য গান শোনা যাবে?’

‘না। ইসলাম গান-বাজনা হারাম করেছেআমি আমার বন্ধুর দিকে তাকালাম। মাত্র কদিন আগে টাকা জমিয়ে গিটার কিনেছি, রোজার পর বাড়ির পাশে নোভা ব্যান্ডের ফজল ভাইয়ের কাছে যাব শিখতে। সেই শিবির নেতা আরো অনেক কথা বললেন, সবটাই মারাত্মক বিষাক্ত। ততদিনে আমি বই পড়ে একটু পেকে গেছি, ইত্তেফাক পত্রিকা পড়ি সকাল সকাল। ধর্মের মোড়কে বলা বিষাক্ত কথাবার্তাগুলো বুঝতে কষ্ট হয়নি। আর পত্রিকা পড়ে এ-ও জানতাম, শিবির তখন রগকাটা নিয়ে ভীষণ সমালোচিত। এবার শুরু হলো তর্ক। তর্কে আরো বেশি বিষাক্ত কথাবার্তা উঠে এলো। সেগুলো অন্য একদিন বলব।।’সেই লোক প্রথমে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডাতে লাগলেন, কোনঠাসা হওয়ার পর শুরু হলো কেবল ধর্ম আর ধর্মের দোহাই! এসব বিষাক্ত কথাবার্তা জামায়াত-শিবির কখনও স্বীকার করবে না, জানি। তারা যখন নতুন কাউকে দলে টানে তখন এগুলোই বলে; এভাবেই ব্যাপ্টাইজ করে কর্মীদেরকে। গলদটা সেখানেই। ফলে যত ভালো আর বুদ্ধিমান ছেলেই হোক না কেন, শিবিরের ছেলেপেলেদের বেসিকে মারাত্মক সমস্যা রয়েছে। নানা ঘটনার মধ্য দিয়ে সেটার প্রকাশও ঘটে হরহামেশা। ভবিষ্যতেও ঘটবে। আর যদি কখনও ক্ষমতায় চলে যায়, তখন দেখবেন এই ব্যাপ্টাইজ করার ফলাফল কী হতে পারে!


সত্যি বলতে, আমি মনে করি শিবিরের ছেলেপেলেরা আসলে ‘ভিকটিম’! তাদের মধ্যে খুব কম সদস্যই পারে এই গোলকধাঁধা থেকে বের হয়ে আসতে, কেননা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাটাকেই শেষ করে দেওয়া হয় প্রথমে। আদতে তারা বিষাক্ত মতাদর্শে ব্যাপ্টাইজ হওয়া জম্বি।মোহাম্মদ নাজিম উদ্দিন: কথাসাহিত্যিক ও প্রকাশক


সুত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রকাশ্যে গুলি করা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘটনাটি র‍্যাবের নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয়। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টার দিকে র...

বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি বিস্তারিত কমেন্টে....

  গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে প্রায় ৫০টির বেশি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে। এর মধ্য বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুর ফোনও চুরি গেছে। এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত ৫০ জন সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেজানা গেছে, তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে শহরে ছিল মানুষের ঢল, উত্তেজনা আর দীর্ঘ প্রতীক্ষা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ দুপুরের পর থেকে শহরে আসতে থাকেন। সন্ধ্যার আগেই শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠে ঢুকতে না পেরে হাজারো মানুষ শহরের সাতমাথা ছাড়াও বিভিন্ন সড়কে অবস্থান নেন তারেক রহমানকে একনজর দেখা জন্য এবং তার বক্তব্য শোনার জন্য। তবে এই বিপুল জনসমাগমের ভিড়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। খোয়া যায় অর্ধশতাধিক মোবাইল ফোন। মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় বগুড়া সদর থানায় শুক্রবার (৩০ জানুয়ারি) পর্যন্ত ৫০টি জিডি হয়েছে। জনসভায় অংশ নিতে আসা অনেকেই অভিযোগ করেন, ভিড়ের মধ্যে অচেনা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আ...

জাকসু নির্বাচন: হল সংসদের ভিপি-জিএস হলেন যারা

  দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা করছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। শহীদ সালাম–বরকত হল ভিপি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন। জিএস হয়েছেন মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া। আলবেরুনী হল ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল। জিএস হয়েছেন মুনতাসির বিল্লাহ খান। এজিএস সাদমান হাসান খান। নওয়াব ফয়জুন্নেসা হল ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস হয়েছে সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস প্রার্থী নেই। ১০ নং (ছাত্র) হল ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া। জিএস নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। এজিএস নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ। ১৫ নং (ছাত্রী) হল ভিপি নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস মেহনাজ মোহনা। এজিএস নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসুর ভোটগ্রহণ করা হয়। ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নেয়া হয় সিনেট হলে। সেখানে প্র...