Skip to main content

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

পিনাকী দাদা প্রমাণ করলেন ‘কাটা দিয়ে কাটা তুলতে হয়’: রাশেদ খান

 




সম্প্রতি দেশের একটি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠিত টকশো-তে দেওয়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আংশিক বক্তব্য নিয়ে সমালোচনা করায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের একহাত নিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।


প্রথম আলো ও কালের কণ্ঠের লিঙ্ক শেয়ার করায় তিনি বলেন, ‘পিনাকী ভট্টাচার্য দাদা প্রমাণ করে দিলেন কাটা দিয়ে কাটা তুলতে হয় (শত্রুকে শত্রু দিয়ে ঘায়েল করতে হয়)।


বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।যুগান্তর পাঠকদের জন্য রাশেদ খানের পোস্টটি তুলে ধরা হলো-


‘প্রিয়, পিনাকী ভট্টাচার্য দাদা…,


আজকাল ফটোকার্ড ও গণমাধ্যমের শিরোনাম এমন হচ্ছে যে, পুরো বক্তব্যের প্রতিনিধিত্ব করে না। এতে পাঠক বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার সুযোগ পায়। ঠিক গ্লোবাল টেলিভিশনে নুরুল হক নুরের টকশোর বক্তব্যের প্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যমের হেডলাইন এমন যে, মনে হচ্ছে নুরুল হক নুর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পক্ষে মতামত দিচ্ছেন। অথচ পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে, নুরুল হক নুর আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন। এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য দাদাও দেখলাম নুরুল হক নুরকে নিয়ে কালের কণ্ঠের করা একটি সংবাদ প্রচার করেছেন। কমেন্টে আবার প্রথম আলোর আরেকটা নিউজ যোগ করে দিয়েছেন। অথচ তারা প্রথম আলোর বিপক্ষের মানুষ। কিন্তু নুরুল হক নুরকে ঘায়েল করতে প্রথম আলোর করা নিউজ লিংক শেয়ার করলেন। আবার বসুন্ধরার বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার। তবে নুরুল হক নুরকে ঘায়েল করতে বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠের সংবাদ প্রচার করলেন। পিনাকী ভট্টাচার্য দাদা প্রমাণ করে দিলেন কাটা দিয়ে কাটা তুলতে হয় (শত্রুকে শত্রু দিয়ে ঘায়েল করতে হয়)।আরও পড়ুন

‘দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গোলাম মাওলা রনির’ অডিও রেকর্ড ফাঁস

‘দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গোলাম মাওলা রনির’ অডিও রেকর্ড ফাঁস

একটা ঘটনা বলি, কিছুদিন আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে ৪টি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন করার বিষয়ে একটা পোস্টারিং করে আয়োজকরা। সাংবাদিক ইলিয়াস হোসাইন সেটা শেয়ার করেন। কিন্তু গণঅধিকার পরিষদের নাম থাকায় পিনাকী দাদা সেটা শেয়ার করতে রাজি হননি। পরবর্তীতে গণঅধিকার পরিষদের নাম কেটে তিনি প্রচার করেন।


পিনাকী ভট্টাচার্য দাদার বিরুদ্ধে আমার কখনোই বক্তব্য দেওয়ার ইচ্ছে নেই, ছিলও না। কিন্তু তিনি যখন আমাদের ঘায়েল করতে আসেন, তখন আমাদের জবাবটা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে।দেখেন তিনি নুরুল হক নুর বা গণঅধিকার পরিষদকে নিয়ে কয়েকটা ভিডিও করেছিলেন। আমি লাইন ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম যে, তিনি কিভাবে সত্যের সঙ্গে মিথ্যা বা মিথ্যার সঙ্গে সত্যের আশ্রয় নিয়েছিলেন। এরপরে তিনিও আর কিছু বলেননি, আমিও তাকে নিয়ে আর কোনো মন্তব্য করিনি।


পরিশেষে বলি, ইলিয়াস হোসাইন ভাইয়ের বাংলা এডিশনের উদ্বোধন অনুষ্ঠানে আমি ইলিয়াস হোসাইন ভাইয়ের আমন্ত্রণে উপস্থিত হয়ে বক্তব্যে বলেছিলাম, পিনাকী দাদা, ইলিয়াস হোসাইন ভাই ও কনক সরোয়ার ভাইয়েরা দেশের জন্য অনেক ভূমিকা রেখেছেন। তারা দেশে আসুক আমরা বিমানবন্দরে তাদের ওয়েলকাম জানাতে অপেক্ষা করব। তাদের সংগ্রাম আমরা শিকার করি।


পিনাকী ভট্টাচার্য দাদা একজন জ্ঞানী মানুষ, তার প্রতি আমার অনুরোধ থাকবে, হেডলাইন বা ফটোকার্ড দেখেই সিদ্ধান্ত নেবেন না। পুরো সংবাদ বা বক্তব্য পড়ে মন্তব্য করবেন। আপনি বিদেশ থেকে লড়াই করেছেন। মনে রাখবেন নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে অ্যারেস্ট হন এবং ১০ দিন রিমান্ডের পর কোর্টে তুললে ২ আগস্ট তিনি ঘোষণা দেন ৯০% সরকারের পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দেন।দাদা, আপনার মনে রাখা উচিত, সরকার পতন না হলে নুরুল হক নুরের কিন্তু ফাঁসি হতো। আপনি গণঅভ্যুত্থানের পরেও দেশে আসেননি, ভবিষ্যতেও আসবেন কি জানি না। তবে শুধু এতটুকু অনুরোধ করব, রাজপথে যারা রক্ত বিসর্জন দিয়ে নেতা হয়েছে, তাদের ক্যারিয়ার ধ্বংস করতে একের পর এক ভিডিও বানিয়েন না। আপনি সারাক্ষণ ভারত বিরোধিতা করেও কিন্তু ঠিকই ভারত হয়ে ফ্রান্সে যেতে পেরেছেন।


আমরা কিন্তু পরিস্থিতি খারাপ হলে কখনো ভারতে ঢুকতে পারব না, ঢোকার মানসিকতাও নাই। যে আপনি ভারত বিরোধিতা করেও ভারতে নিরাপদ আশ্রয় পান, সেই আপনাকে নিয়ে কিন্তু বহু রহস্য থেকে যায়। আবার যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সেই আপনি কেনো আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি? এই দেশের মানুষকে সহজে ধর্মের বয়ান শুনিয়ে বিভ্রান্ত করা যায়। আর সেই পথের একজন সফল ব্যক্তি আপনি…।’

আপনার মতামত লিখুনঃ



Countdown Timer

Comments

Popular posts from this blog

এইমাএ পাওয়া: আবারও সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

  বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু। এই বায়ুর প্রভাবে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলে টানা ১০ দিন ভারী বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ আবাহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য। এদিন দেশের চার সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে অস্থায়ী ঝড়। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলো। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হলো।ছাড়া, অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২২ আ...

প্রকাশ্যে গুলি করা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘটনাটি র‍্যাবের নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয়। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টার দিকে র...

বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি বিস্তারিত কমেন্টে....

  গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে প্রায় ৫০টির বেশি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে। এর মধ্য বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুর ফোনও চুরি গেছে। এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত ৫০ জন সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেজানা গেছে, তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে শহরে ছিল মানুষের ঢল, উত্তেজনা আর দীর্ঘ প্রতীক্ষা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ দুপুরের পর থেকে শহরে আসতে থাকেন। সন্ধ্যার আগেই শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠে ঢুকতে না পেরে হাজারো মানুষ শহরের সাতমাথা ছাড়াও বিভিন্ন সড়কে অবস্থান নেন তারেক রহমানকে একনজর দেখা জন্য এবং তার বক্তব্য শোনার জন্য। তবে এই বিপুল জনসমাগমের ভিড়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। খোয়া যায় অর্ধশতাধিক মোবাইল ফোন। মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় বগুড়া সদর থানায় শুক্রবার (৩০ জানুয়ারি) পর্যন্ত ৫০টি জিডি হয়েছে। জনসভায় অংশ নিতে আসা অনেকেই অভিযোগ করেন, ভিড়ের মধ্যে অচেনা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আ...