Skip to main content

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

স্ত্রী-ছেলেসহ বিএনপি নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

 





লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ড দক্ষিণ কেরোয়া গ্রামের বিএনপির নেতা মাসুদ রানা দম্পত্তির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। বিএনপির নাম ভাঙিয়ে মাসুদসহ তার স্ত্রী ও ছেলের একের পর এক বেপরোয়া চাঁদাবাজি, হয়রানি, ভয়ভীতি দেখানো ও মারধরের ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে ৭ নাম্বার ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানাসহ তার স্ত্রী কুশুম আক্তার পৌর মহিলা দলের সহ-সভাপতি ও ছেলে যুবদলের সদস্য আকাশের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী, তাদের স্বজন ও প্রায় শতাধিক এলাকাবাসী।


ওই বিএনপি নেতা মাসুদসহ তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতারসহ শাস্তির দাবিতে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার ও থানা পুলিশের ওসির কাছে গণস্বাক্ষরে অভিযোগ করে এলাকাবাসী।


দক্ষিন কেরোয়া গ্রামের ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, রায়পুর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা একজন চাঁদাবাজ, জমি দখলকারি, মাদক কারবারি ও দুশ্চরিত্র লোক। এসব অপরাধের জন্য কয়েকবার কারাভোগ করেন। সে দলের পরিচয় দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সদস্য ও এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। স্ত্রীর দ্বারা অতিষ্ঠ বাড়ি ও গ্রামের মানুষ।


আরও জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর মাসুদ রানাসহ তার স্ত্রী ও ছেলে আকাশের বিরুদ্ধে একই এলাকার দিনমজুর মনুহারকে মারধর করার মামলা করেন থানায়। ২০১৭ সালের ২৫ ডিসেম্বর নানা অভিযোগে অভিযুক্ত মাসুদ ও তার স্ত্রীর বিচারের দাবিতে মনুয়ারার পক্ষে ১৭ জন গ্রামবাসী সহকারী পুলিশ সুপারের কাছেও বিচার দাবি করেছিলেন।২০২৪ সালের ১০ আগষ্ট মাসুদ রানার বিরুদ্ধে রায়পুর শহরের ট্রাফিক মোড়ে বাবুল বনিকের দোকানের সামনের অংশ জোরপূর্বক ফলের দোকান বসিয়ে দখলের অভিযোগ করা হয় সেনাক্যাম্পে। চলতি বছরের ৩১ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জলিল মিয়ার বাড়ীর মাহবুবের রশিদ মুক্তারের পরিবারের উপর সশস্ত্র হামলা করে মাসুদসহ তার পরিবার ও লোকজন। আহত মুক্তার বাদি হয়ে মাসুদসহ তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।


তুচ্ছ ঘটনার জের ধরে গত ১ আগষ্ট একই এলাকার দিনমজুর আবুল বাসার পাটোয়ারীর মেয়ে ও প্রবাসি সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী রাহিমা বেগমকে বেদম মারধর করে মাসুদ ও তার স্ত্রী কুসুম আক্তার। এ ঘটনায় থানায় মামলা হলে তারা ১৪ আগষ্ট জামিনে এসে হত্যাসহ বিভিন্ন ক্ষতি করার হুমকি দেয়ায় থানায় সাধারণ ডায়েরি হয়। একই দিনে মাসুদসহ তার পরিবারের বিচারের দাবিতে ৫৭ জন গ্রামবাসী তাদের স্বাক্ষরে পুলিশ প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর একই এলাকার আল-আমিন নামের এক যুবককে মিথ্যা অভিযোগ তুলে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালায় মাসুদ। এসব কেন করছেন জানতে চাইলে আল-আমিনের কাছে ৫০ হাজার চাঁদা দাবি করে মাসুদ। চাঁদা না দেয়ায় শহীদ কমিশনারের ফলের দোকানের ভেতরে আল-আমিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা করে মাসুদসহ তার স্ত্রী কুশুম ও ছেলে আকাশ। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর মাসুদসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করা হয়।প্রসঙ্গে রায়পুর থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, বিএনপি নেতা মাসুদ দম্পত্তির বিরুদ্ধে কয়েকটি লিখিত অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন বলেন, বিএনপি নেতা মাসুদ দম্পত্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

এইমাএ পাওয়া: আবারও সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

  বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু। এই বায়ুর প্রভাবে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলে টানা ১০ দিন ভারী বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ আবাহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য। এদিন দেশের চার সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে অস্থায়ী ঝড়। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলো। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হলো।ছাড়া, অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২২ আ...

প্রকাশ্যে গুলি করা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘটনাটি র‍্যাবের নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয়। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টার দিকে র...

বিয়ের দুইদিন বাকি- মালয়েশিয়া প্রবাসী নূর মোহাম্মদের বাড়িতে আনন্দ, উৎসব আর সাজ সাজ রব। দেশে পা রেখেই কল দেন প্রাণপ্রিয় মাকে; কথা হয় দীর্ঘক্ষণ। একদিকে অনেকদিন পর পরিবারের লোকজনের মুখ দেখার আনন্দ; অন্যদিকে মনে বাজছিল বিয়ের সানাই। কিন্তু, মুহূর্তের মধ্যেই সব আনন্দ ভাসিয়ে নিয়ে গেল বানের পানি। নূর মোহাম্মদ মালয়েশিয়া থেকে এসেছিলেন বিয়ে করতে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় এই প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয়ে নিজের মাসহ পরিবারের ২৪ সদস্যকে হারান তিনি। বিয়ে জন্য এসে পরিবারের ২৪ জনের জানাজা পড়তে হলো তাকে।

  হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের বিভাগের কাদির নগর গ্রামে। বার্তাসংস্থা রয়টার্সকে নূর মোহাম্মদ বলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব না, মা কতটা খুশি ছিল।  কাদির নগর গ্রামে নিজের পরিবারের ৩৬ রুমের বাড়িটির ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদতে কাঁদতে নূর মোহাম্মদ বলেন, সবকিছু শেষ হয়ে গেছে। বাড়ির কোনো কিছু অবশিষ্ট নেই। শুধু বড় বড় পাথর আর ধ্বংসস্তূপ পড়ে আছে। বন্যার পানিতে সব ভেসে এসেছে। বন্যার সঙ্গে আসা পাথরগুলো সামনে যা ছিল তার সব ধসিয়ে দিয়েছে। বাদ যায়নি বাড়িঘর, দোকান, মার্কেট কিছুই। আমার বাড়ি, মা, বোন, ভাই, আমার চাচা, আমার দাদা এবং আর সব শিশুদের নিয়ে গেছে এই বন্যা। নূর মোহাম্মদ গত ১৫ আগস্ট মালয়েশিয়া থেকে পাকিস্তানে ফেরেন। ওইদিনই ইসলামাবাদ বিমানবন্দর থেকে বাড়িতে আসার কথা ছিল তার। তখন বাড়িতে পুরোদমে তার বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু বিয়ের বদলে পরিবারের ২৪ জনের জানাজায় উপস্থিত হতে হয়েছে তাকে। মা, বোন, ভাই, চাচা, দাদা তার বাড়িতেই থাকতো। আর বিয়ে উপলক্ষে অন্য আত্মীয়রাও উপস্থিত হয়েছিলেন। তারাও ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছেন। তবে, তাকে বিমানবন্দর থেকে আনতে য...