Skip to main content

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

বাংলাদেশের ২৮ লাখ ৪৮ হাজার কোটি টাকা কোথায়?

 




শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের খ্যাতনামা গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত এফটির প্রামাণ্যচিত্র ‘Bangladesh’s Missing Billions, Stolen in Plain Sight’-এ এ তথ্য তুলে ধরা হয়েছে।


প্রামাণ্যচিত্রে বলা হয়, বিদেশে পাচার হওয়া টাকার অন্যতম প্রধান গন্তব্য ছিল লন্ডন। সেখানে এই পাচারকৃত অর্থের বড় অংশ বিনিয়োগ হয়েছে সম্পত্তি কেনাবেচার মাধ্যমে। এ কাজে ব্যবহার করা হয়েছে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং, হুন্ডি প্রক্রিয়া এবং বিদেশে সম্পদ কেনার নানা চ্যানেল।


শুরুতেই তুলে ধরা হয় শেখ হাসিনার নাটকীয় পতনের প্রেক্ষাপট। দেখানো হয় জুলাই মাসে হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থান এবং তার পেছনের ক্ষোভের কারণ। সেখানে অংশ নেন ছাত্রনেতা রাফিয়া রেহনুমা হৃদি ও রেজওয়ান আহমেদ রিফাদ। পাশাপাশি বিশ্লেষণ তুলে ধরেন ফিন্যান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান জন রিড, পণ্যবাজার প্রতিবেদক সুসানাহ সাভেজ, স্পটলাইট অন করাপশনের উপপরিচালক হেলেন টেইলর এবং ব্রিটিশ পার্লামেন্ট রিপোর্টার রাফে উদ্দিনপ্রামাণ্যচিত্রে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে বিদেশে সম্পদ কেনা ও অর্থ পাচারের অভিযোগ উল্লেখ করা হয়েছে। লন্ডনে তাদের বিভিন্ন অফশোর অ্যাকাউন্টের কথাও উঠে এসেছে। এমনকি যুক্তরাজ্যের সংসদ সদস্য ও শেখ হাসিনার ভাইঝি টিউলিপ সিদ্দিককেও ঘিরে প্রশ্ন উঠেছে। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এসব ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।


এ ছাড়া প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের নামও এসেছে অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার অভিযোগে।


ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান জন রিড জানান, হাসিনা আমলে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের পরিচালকরা অনেক সময় অস্ত্রের মুখে পড়ে জোর করে পদত্যাগে বাধ্য হয়েছেন। তাদের শেয়ারও হস্তান্তর করতে হয়েছে প্রভাবশালী মহলের কাছে। এ ক্ষেত্রে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর ভূমিকার কথাও উল্লেখ করা হয়।।লন্ডন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মুশতাক খান বলেন, হাসিনা আমলে দুর্নীতি ছিল প্রকাশ্য বিষয়। তিনি জানান, অনেকেই কারাগারে আটক ছিলেন, যেটি পরিচিত ছিল ‘আয়নাঘর’ নামে—যেখানে বন্দিদের বাহিরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা হতো।


এফটির প্রতিবেদক সুসানাহ সাভেজ বলেন, ‘আমরা হয়তো ভাবতে চাই দুর্নীতি কেবল দূরের কোনো দেশের সমস্যা। কিন্তু আসলে এটি বৈশ্বিক সংকট, আর যুক্তরাজ্যও সেই সমস্যার কেন্দ্রে রয়েছে।’


তিনি সতর্ক করেন, টাকা চুরি হয়েছে তা জানা এক বিষয়, কিন্তু ফেরত আনা সম্পূর্ণ ভিন্ন ও জটিল প্রক্রিয়া। কারণ এখানে অনেক সময় সমঝোতা করতে হয়—যেটি জনমতের কাছে গ্রহণযোগ্য হবে কি না, সেটিও বড় প্রশ্ন।


পাচার হওয়া অর্থ ফেরত আনার চ্যালেঞ্জ


বাংলাদেশ ব্যাংকের সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের উপদেষ্টা ইফতি ইসলাম বলেন, ‘এটি ইতিহাসের অন্যতম জটিল প্রক্রিয়া।’তিনি উল্লেখ করেন, ‘২৩৪ বিলিয়ন ডলার লুটপাট সম্ভবত বিশ্বের ইতিহাসে একক কোনো দেশের সবচেয়ে বড় অর্থ পাচারের ঘটনা।’


প্রামাণ্যচিত্রে বলা হয়, বাংলাদেশে বিপ্লব হয়তো বড় এক মোড় ঘুরিয়েছে। তবে আশঙ্কা রয়েছে, আবারও কোনো গোষ্ঠী অতিরিক্ত ক্ষমতার দখল নিতে পারে।


শেষ অংশে ছাত্রনেত্রী রাফিয়া রেহনুমা হৃদির কণ্ঠে শোনা যায় গভীর উদ্বেগ। তাকে বলতে শোনা যায়— ‘আমাদের সবচেয়ে বড় ভয় হলো, আমরা হয়তো আমাদের শহীদদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারব না।’


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

এইমাএ পাওয়া: আবারও সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

  বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু। এই বায়ুর প্রভাবে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলে টানা ১০ দিন ভারী বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ আবাহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য। এদিন দেশের চার সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে অস্থায়ী ঝড়। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলো। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হলো।ছাড়া, অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২২ আ...

প্রকাশ্যে গুলি করা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘটনাটি র‍্যাবের নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয়। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টার দিকে র...

বিয়ের দুইদিন বাকি- মালয়েশিয়া প্রবাসী নূর মোহাম্মদের বাড়িতে আনন্দ, উৎসব আর সাজ সাজ রব। দেশে পা রেখেই কল দেন প্রাণপ্রিয় মাকে; কথা হয় দীর্ঘক্ষণ। একদিকে অনেকদিন পর পরিবারের লোকজনের মুখ দেখার আনন্দ; অন্যদিকে মনে বাজছিল বিয়ের সানাই। কিন্তু, মুহূর্তের মধ্যেই সব আনন্দ ভাসিয়ে নিয়ে গেল বানের পানি। নূর মোহাম্মদ মালয়েশিয়া থেকে এসেছিলেন বিয়ে করতে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় এই প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয়ে নিজের মাসহ পরিবারের ২৪ সদস্যকে হারান তিনি। বিয়ে জন্য এসে পরিবারের ২৪ জনের জানাজা পড়তে হলো তাকে।

  হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের বিভাগের কাদির নগর গ্রামে। বার্তাসংস্থা রয়টার্সকে নূর মোহাম্মদ বলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব না, মা কতটা খুশি ছিল।  কাদির নগর গ্রামে নিজের পরিবারের ৩৬ রুমের বাড়িটির ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদতে কাঁদতে নূর মোহাম্মদ বলেন, সবকিছু শেষ হয়ে গেছে। বাড়ির কোনো কিছু অবশিষ্ট নেই। শুধু বড় বড় পাথর আর ধ্বংসস্তূপ পড়ে আছে। বন্যার পানিতে সব ভেসে এসেছে। বন্যার সঙ্গে আসা পাথরগুলো সামনে যা ছিল তার সব ধসিয়ে দিয়েছে। বাদ যায়নি বাড়িঘর, দোকান, মার্কেট কিছুই। আমার বাড়ি, মা, বোন, ভাই, আমার চাচা, আমার দাদা এবং আর সব শিশুদের নিয়ে গেছে এই বন্যা। নূর মোহাম্মদ গত ১৫ আগস্ট মালয়েশিয়া থেকে পাকিস্তানে ফেরেন। ওইদিনই ইসলামাবাদ বিমানবন্দর থেকে বাড়িতে আসার কথা ছিল তার। তখন বাড়িতে পুরোদমে তার বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু বিয়ের বদলে পরিবারের ২৪ জনের জানাজায় উপস্থিত হতে হয়েছে তাকে। মা, বোন, ভাই, চাচা, দাদা তার বাড়িতেই থাকতো। আর বিয়ে উপলক্ষে অন্য আত্মীয়রাও উপস্থিত হয়েছিলেন। তারাও ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছেন। তবে, তাকে বিমানবন্দর থেকে আনতে য...