Skip to main content

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যে দেশগুলো

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ জনের শিক্ষা শুরু মাদ্রাসায়

 




ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ জনের শিক্ষা শুরু মাদ্রাসায়দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যেই বিভিন্ন সংগঠন ও প্যানেল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা অনুযায়ী এবার কেন্দ্রীয় সংসদের জন্য ৪৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন সর্বাধিক ৪৮ জন।


তথ্য অনুসন্ধানে জানা গেছে, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এই ৪৮ জনের মধ্যে প্রায় ২০ জন শিক্ষার্থী তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন মাদ্রাসায়।


ডাকসু নির্বাচন ঘিরে যে আহ্বান জানালেন ভিপি প্রার্থী সাদিক কায়েমডাকসু নির্বাচন ঘিরে যে আহ্বান জানালেন ভিপি প্রার্থী সাদিক কায়েম

শুধু ভিপি পদেই নয়, কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রায় পাঁচ শতাধিক প্রার্থী আছেন যারা অতীতে মাদরাসা শিক্ষায় শিক্ষিত ছিলেন। বিশ্লেষকদের মতে, ডাকসুর ইতিহাসে এবারই প্রথম এতো বিপুল সংখ্যক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন, যা ছাত্ররাজনীতির দীর্ঘদিনের প্রচলিত ধারা থেকে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।ভিপি পদে মাদ্রাসা শিক্ষার পটভূমি থেকে আসা আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’-এর প্রার্থী জামালুদ্দীন খালিদ, বিপ্লবী ছাত্র পরিষদের আবদুল ওয়াহেদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাতসহ অনেকে।


শিবিরের ২৮ সদস্যের প্যানেল ঘোষণা: সাদিক কায়েম ভিপি ও ফরহাদ জিএস প্রার্থীশিবিরের ২৮ সদস্যের প্যানেল ঘোষণা: সাদিক কায়েম ভিপি ও ফরহাদ জিএস প্রার্থী

এই প্রার্থীদের মধ্যে আবিদুল ইসলাম খান ও আবু সাদিক কায়েমকে ঘিরে ইতোমধ্যে আলোচনা সবচেয়ে বেশি। শিক্ষার্থীদের মতে, জুলাই মাসের গণঅভ্যুত্থানে তাদের সক্রিয় ভূমিকা জনপ্রিয়তা বাড়িয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জামালুদ্দীন খালিদও ছাত্রসমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছেনমাদ্রাসা শিক্ষার্থীদের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে কয়েকজন প্রার্থী জানান, অতীতে পরিচয়ের কারণে নানা প্রকার বৈষম্য ও নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের।


আবু সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লবের পর পরিচয়ভিত্তিক রাজনীতি বিলুপ্ত হয়েছে, এখন ডাকসু সব শিক্ষার্থীর প্ল্যাটফর্ম।’


আব্দুল কাদেরের ভাষায়, ‘এক সময় মাদরাসা শিক্ষার্থীদের বাড়তি নির্যাতনের শিকার হতে হতো। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে।’


ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থী ইয়াসিন আরাফাত মনে করেন, এই অংশগ্রহণ আগামীর বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেঅন্যদিকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা মনে করেন, মাদরাসাশিক্ষার্থীদের অংশগ্রহণ নতুন কিছু নয়। পার্থক্য হলো, আগে ভয়ের কারণে তারা নিজেদের পরিচয় প্রকাশ করতেন না, এখন তা খোলাখুলিভাবে করছেন।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো হলে বাইরে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭১ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

এইমাএ পাওয়া: আবারও সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

  বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু। এই বায়ুর প্রভাবে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলে টানা ১০ দিন ভারী বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ আবাহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য। এদিন দেশের চার সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে অস্থায়ী ঝড়। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলো। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হলো।ছাড়া, অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২২ আ...

প্রকাশ্যে গুলি করা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘটনাটি র‍্যাবের নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয়। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টার দিকে র...

বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি বিস্তারিত কমেন্টে....

  গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে প্রায় ৫০টির বেশি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে। এর মধ্য বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুর ফোনও চুরি গেছে। এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত ৫০ জন সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেজানা গেছে, তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে শহরে ছিল মানুষের ঢল, উত্তেজনা আর দীর্ঘ প্রতীক্ষা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ দুপুরের পর থেকে শহরে আসতে থাকেন। সন্ধ্যার আগেই শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠে ঢুকতে না পেরে হাজারো মানুষ শহরের সাতমাথা ছাড়াও বিভিন্ন সড়কে অবস্থান নেন তারেক রহমানকে একনজর দেখা জন্য এবং তার বক্তব্য শোনার জন্য। তবে এই বিপুল জনসমাগমের ভিড়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। খোয়া যায় অর্ধশতাধিক মোবাইল ফোন। মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় বগুড়া সদর থানায় শুক্রবার (৩০ জানুয়ারি) পর্যন্ত ৫০টি জিডি হয়েছে। জনসভায় অংশ নিতে আসা অনেকেই অভিযোগ করেন, ভিড়ের মধ্যে অচেনা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আ...