বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল। এছাড়া, ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১...
ধানমন্ডিতে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন নাশকতার পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বুধবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের থানায় নেওয়া হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
ধানমন্ডি থানার ওসি জানান, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে—এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার। তারা আটকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

Comments
Post a Comment